রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান পরিচালনা করে এক ছিনতাইকারী ও এক মাদক কারবারিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ নাঈম (২২) ও ২। মোঃ ফারুক (৩৫)।
ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর আনুমানিক ১:৪৫ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগ জাতীয় স্টেডিয়ামের ৪ নাম্বার গেট এলাকায় অভিযান পরিচালনা করে দুই জনকে গ্রেফতার করে। এসময় মোঃ নাঈমকে সন্দেহজনকভাবে চাকুসহ ঘোরাফেরা করতে দেখায় তাকে গ্রেফতার করে। একই অভিযানে ০৩ (তিন) পুরিয়া হেরোইনসহ ফারুক নামে অপর একজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত সংক্ষিপ্ত বিচারে নাঈমকে তিন মাসের কারাদণ্ড এবং ফারুককে ৪৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





