রাজধানীর তেজগাঁও থানাধীন কাওরান বাজার ও শেরেবাংলা নগর থানা এলাকায় পৃথক দুইটি অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। হৃদয় (২৩) ২। রাশেদ (২৩) ৩। মোঃ শামীম ওরফে সাগর (২৫) ও ৪। মোঃ শাহ আলম (৩৫)।
সিটিটিসি সূত্র জানায়, সোমবার (০৬ জুলাই) সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ কর্তৃক সন্ধ্যা আনুমানিক ০৬:৪৫ ঘটিকায় কাওরান বাজার এলাকায় বিশেষ অভিযান চলাকালে ছিনতাইয়ের চেষ্টা করলে হৃদয়, রাশেদ ও মোঃ শামীম সাগরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। অপরদিকে, রাত আনুমানিক ০৮:৪৫ ঘটিকায় শিশু মেলার সামনে ওভার ব্রিজের উপরে ছিনতাইয়ের চেষ্টা করা করলে হাতেনাতে মোঃ শাহ আলমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে মোট ৩টি ছুরি উদ্ধার করা হয়।
সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করতো মর্মে জানা যায়। গ্রেফতারকৃত হৃদয় এর বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতির মামলা সহ ৫টি মামলা রয়েছে, রাশেদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতির মামলা সহ ৩টি মামলা রয়েছে, মোঃ শামীম ওরফে সাগরে বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ২টি মামলা রয়েছে এবং মোঃ শাহ আলমের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের তেজগাঁও এবং শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।





