রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতরা হলো- ১। রায়হান (২০) ২। মো: নূর আলম (২৫) ৩। মো: হৃদয় (২৬) ৪। মো: মেহেদী হাসান (৩৮) ও ৫। মো: জুয়েল (৩০) ।
মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১১:৫০ ঘটিকায় তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার রাতে ট্রান্সন্যাশনাল বিভাগের একটি আভিযানিক দল তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





