রাজধানীর দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় ছুরিকাঘাতে নিহত অজ্ঞাতনামা এক রিকশাচালকের পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে দারুস সালাম থানা পুলিশ।
দারুস সালাম থানা সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) আনুমানিক রাত ৩টা ৩০ মিনিটে গাবতলী আল্লাহর দান হোটেলের সামনে আনুমানিক ২০ বছর বয়সী ওই রিকশাচালককে অজ্ঞাতনামা দুই ব্যক্তি পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সংবাদ পেয়ে দারুস সালাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তে দারুস সালাম থানা পুলিশ স্থানীয় জনসাধারণসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।
নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে কোনো ব্যক্তি তথ্য জেনে থাকলে দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাজমুল হাসান খাঁন (মোবাইল: ০১৭১৭৭৮৯৯০৩) অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ তরিকুল ইসলাম (মোবাইল: ০১৭১১৩৪৬৭৩৮)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।





