গত ৩১ মে ২০১৭ তারিখ বুধবার জনপ্রিয় উপস্থাপিকা এবং কৌতুক অভিনেত্রী ক্যাথি গ্রিফিনকে চাকরিচ্যুত করেছে মার্কিন বার্তাসংস্থা সিএনএন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্তাক্ত কাটা মুণ্ডু হাতে ধরে আছেন গ্রিফিন এমন ছবি প্রকাশিত হবার একদিন পরই সিএনএন কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক বিবৃতিতে সিএনএন জানিয়েছে, তাদের নববর্ষ অনুষ্ঠান উপস্থাপনের জন্য ক্যাথি গ্রিফিনের সঙ্গে যে চুক্তিটি রয়েছে তা বাতিল করছে।

২০০৭ সাল থেকে সিএনএন এর বার্ষিক নববর্ষের বার্ষিক অনুষ্ঠান অ্যান্ডারসন কুপারের সঙ্গে উপস্থাপনা করছেন গ্রিফিন। গ্রিফিনের হাতে ট্রাম্পের বীভৎস মাথা হাতের ছবিগুলো তুলেছেন উস্কানিদাতা তারা চিত্রগ্রাহক টেইলর শিল্ডস।
গ্রিফিন ছবিটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ক্ষমা প্রার্থণা করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমি ক্ষমা প্রার্থণা করছি। আমি অনেক বাড়াবাড়ি করে ফেলেছি। আমার ভূল হয়েছে।”
প্রকাশিত ছবিগুলোকে বিরক্তিকর স্বীকার গ্রিফিন শিল্ডসকে সেগুলো মুছে ফেলতে বলেছেন। বুধবার (৩১ মে) ট্রাম্প এক টুইট বার্তায় বলেছেন, “গ্রিফিনের লজ্জিত হওয়া উচিত।” ট্রাম্পের একজন কঠোর সমালোচক গ্রিফিন। এ ঘটনার ফলে আরো অনেক প্রতিষ্ঠান তাকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।


