ডিএমপি নিউজঃ রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ৪৭টি ককটেলসহ গ্রেফতারকৃত জামায়াতের শীর্ষ নেতাসহ ১০ আসামীর দুই মামলায় তিনদিন করে মোট ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।
উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর’১৭ বিকাল ০৫:২৫ টার সময় কদমতলী থানাধীন পূর্ব ধোলাইপাড় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- জামায়াতের শীর্ষ নেতা নূরুল ইসলাম বুলবুল (৫০), মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া (৫৫), মোঃ খলিলুর রহমান (৪৬), মোঃ শফিকুল ইসলাম মাছুদ (৪০), শরিফ উদ্দীন আহমেদ (৬০), আব্দুস সবুর (৫৪), মোকারম হোসেন খান (৪০), মোঃ ফরিদুল ইসলাম (৫১), মোঃ আলা উদ্দীন (৩৫) ও মোঃ মানিক মিয়া (৪৫)।
আসামীগন চলমান দূর্গাপূজা ও তাজিয়া মিছিলে নাশকতা সৃষ্টি করে সম্প্রীতি বিনষ্ট ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে সরকারকে উৎখাত করার পরিকল্পনা করেছিল।




