রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিকসেবা নিশ্চিত করতে ধারাবাহিক অভিযান পরিচালনা করে ২০২৬ সালের জুন মাসে চুরি যাওয়া গাড়ি ও হারানো/চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাফল্য।
জুন মাসে রাজধানীতে মোট ৩২টি গাড়ি চুরির ঘটনা ঘটে। এসব ঘটনার পর বিভিন্ন থানা ও ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটের সমন্বিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মোট ৪৫টি চোরাই গাড়ি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া যানবাহনের মধ্যে জুন মাসে চুরি যাওয়া গাড়ির পাশাপাশি মোটরসাইকেলসহ অন্যান্য মোটরযানও রয়েছে। উদ্ধারকৃত ৪৫টি গাড়ির মধ্যে বিভিন্ন থানা ২৮টি এবং ডিবি ১৭টি গাড়ি উদ্ধার করেছে।
এদিকে, নাগরিকদের হারানো বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে ডিএমপির বিভিন্ন ইউনিট অভিযান পরিচালনা করে। জুন মাসে মোট ২,০২৮টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে মোবাইল মালিকেরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অপরাধ দমন, চোরাই মালামাল উদ্ধার এবং নাগরিকদের হারানো সম্পদ ফিরিয়ে দেওয়ার মতো জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।





