রাজধানীর মতিঝিল থানাধীন একটি ক্লাবে অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় ১৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল থানা পুলিশ
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ শিশির শেখ (২৭) ২। সাহাব মিয়া (৪৮) ৩। মোঃ আলম (৪০) ৪। মোঃ বাবুল মিয়া (৪৮) ৫। মোঃ বাপ্পি (৩২) ৬। সাকিব (২৫) ৭। মোঃ রনি (৩৭) ৮। নিজাম (৪৫) ৯। মোঃ ফরিদ আহমেদ (৫২) ১০। পলাশ (৩৫) ১১। মোঃ রবিউল (৩৮) ১২। সাত্তার মোল্লা (৪২) ১৩। ওয়াজেদ আহমেদ হাজারী (৪৫) ১৪। মোঃ মনির হোসেন (৩৬) ১৫। মোঃ স্বপন মিয়া (৪৪) ১৬। মোঃ মিজান (২৪) ১৭। রানা হোসেন ভুঁইয়া (৩০) ও ১৮। আজিজুল ইসলাম রকি (৩৬)। এ সময় তাদের হেফাজত হতে ৫ সেট তাস ও নগদ ২২ হাজার ৪৪৯ টাকা উদ্ধার করা হয়।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, শনিবার (৮ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৯:৪৫ ঘটিকায় মতিঝিল থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মতিঝিল থানাধীন একটি ক্লাবে জুয়া খেলা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।





