ডিএমপি নিউজঃ ‘অমর একুশে গ্রন্থমেলা’ ২০১৮ যথাযথ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে আগামী ১লা ফেব্রুয়ারি, ২০১৮ হতে ২৮ ফেব্রুয়ারি, ২০১৮ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, দোয়েল চত্ত্বর, শিশু একাডেমী, টিএসসি ও তৎসংলগ্ন এলাকায় প্রচুর জনসমাগম হবে বিধায় উক্ত এলাকায় ট্রাফিক শৃঙ্খলা নিরাপদ ও নির্বিঘ্ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ নিম্নোক্ত ট্রাফিক পরামর্শসমূহ অনুসরণ করার জন্য সম্মানিত নগরবাসীকে আহ্বান জানাচ্ছে ।
যে সব রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে:
দোয়েল চত্ত্বর ক্রসিং হতে টিএসসি পর্যন্ত কোন গাড়ি প্রবেশ করবে না, শুধুমাত্র বাংলা একাডেমি স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করবে। এবং টিএসসি হতে দোয়েল চত্ত্বর ক্রসিং পর্যন্ত কোন গাড়ি প্রবেশ করবে না, শুধুমাত্র বাংলা একাডেমি স্টিকারযুক্ত গাড়ি প্রবেশ করবে।
বই মেলায় আগত যানবাহনসমূহ যে সকল জায়গায় পার্কিং করবেঃ
দোয়েল চত্ত্বর কেন্দ্রিক পার্কিং ব্যবস্থাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেশিয়াম মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় মোকাররম ভবন মাঠ ও দোয়েল চত্ত্বর ক্রসিং হতে শহিদুল্লাহ হল পর্যন্ত রাস্তার দুই পাশে এক লেনে।
টিএসসি কেন্দ্রিক পার্কিং ব্যবস্থাঃ রেজিস্ট্রার ভবন (মলচত্ত্বর) মাঠ এবং ফুলার রোড রাস্তার দুই পাশে এক লেনে।
উপরোক্ত যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাবলী কার্যকর করার বিষয়ে এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষা, যানজট এড়ানো এবং সম্মানিত জনসাধারণের যাতায়াতকে নির্বিঘ্ন ও নিরাপদ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সর্বাত্মক সহায়তা করার জন্য সম্মানিত নগরবাসীর সহযোগিতা কামনা করা হচ্ছে। অমর একুশে বইমেলা, ২০১৮ এর সর্বাঙ্গীন সফলতার জন্য মেলায় আসার সময় সন্দেহজনক কোন সরঞ্জাম/বস্তু/ব্যাগ সাথে বহন না করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো ।




