দেশের ক্রিকেট প্রেমীদের জন্য আজ এক ব্যস্ত দিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাঁচা-মরার লড়াইয়ের পাশাপাশি আজ মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ সব ম্যাচ। একনজরে দেখে নিন আজকের খেলার পূর্ণাঙ্গ সময়সূচি:
ক্রিকেট: বিপিএল (প্লে-অফ)
বিপিএলের গ্রুপ পর্বের লড়াই শেষে আজ থেকে শুরু হচ্ছে চূড়ান্ত পর্ব। দুপুরে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর ও সিলেট। আর সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে লড়বে চট্টগ্রাম ও রাজশাহী।
এলিমিনেটর: রংপুর বনাম সিলেট সরাসরি, দুপুর ১:০০টা
(টি স্পোর্টস ও নাগরিক টিভি)
কোয়ালিফায়ার: চট্টগ্রাম বনাম রাজশাহী সরাসরি, সন্ধ্যা ৬:০০টা
(টি স্পোর্টস ও নাগরিক টিভি)
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
যুব বিশ্বকাপে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সরাসরি, দুপুর ১:৩০ মিনিট
(স্টার স্পোর্টস সিলেক্ট-২)
ফুটবল: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ
ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ রাতে একই সময়ে মাঠে নামছে জায়ান্ট দলগুলো।
রিয়াল মাদ্রিদ বনাম মোনাকো সরাসরি, রাত ২:০০টা (দিবাগত রাত)
(সনি স্পোর্টস টেন-৫)
ইন্টার মিলান বনাম আর্সেনাল সরাসরি, রাত ২:০০টা (দিবাগত রাত)
(সনি স্পোর্টস টেন-২)
টটেনহ্যাম বনাম বরুশিয়া ডর্টমুন্ড সরাসরি, রাত ২:০০টা (দিবাগত রাত)
(সনি স্পোর্টস টেন-১)
তথ্য সূত্র: অনলাইন।




