রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ২৫৫০ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৩ টি বাস, ১০ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ১৬৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১০ টি বাস, ১৬ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ১৩৩ টি মোটরসাইকেলসহ মোট ২২২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩০ টি বাস, ৪ টি ট্রাক, ৩২ টি কাভার্ডভ্যান, ১৩৪ টি সিএনজি ও ২১৫ টি মোটরসাইকেলসহ মোট ৪৬২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৪ টি বাস, ১৫ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৫৬ টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫ টি বাস, ৩ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৩৫ টি সিএনজি ও ৯৯ টি মোটরসাইকেলসহ মোট ২২০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৮ টি বাস, ৩৯ টি ট্রাক, ৫০ টি কাভার্ডভ্যান, ৫৮ টি সিএনজি, ২৮৭ টি মোটরসাইকেলসহ মোট ৬১৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৫ টি বাস, ২০ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৬১ টি সিএনজি ও ১৫৪ টি মোটরসাইকেলসহ মোট ৪৬০ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৪ টি বাস, ৬ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৪২ টি মোটরসাইকেলসহ মোট ১৯৭ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৮৬৫ টি গাড়ি ডাম্পিং ও ৪৯৮ টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (২০ আগস্ট ও ২১ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।





