রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৩৯৫২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১ টি বাস, ১ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১৮১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২ টি বাস, ১৯ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ১২৩ টি মোটরসাইকেলসহ মোট ২১৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৫ টি বাস, ৬ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৬৩ টি সিএনজি ও ২৯৭ টি মোটরসাইকেলসহ মোট ৫২০ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩২ টি বাস, ৩৯ টি ট্রাক, ৩৪ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ১৮৬ টি মোটরসাইকেলসহ মোট ৪৪৭ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০ টি বাস, ৬ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৪৩ টি সিএনজি ও ১৩৬ টি মোটরসাইকেলসহ মোট ২৮৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৭০ টি বাস, ৪৯ টি ট্রাক, ৭৩ টি কাভার্ডভ্যান, ৯৮ টি সিএনজি, ৪১৭ টি মোটরসাইকেলসহ মোট ৯১৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৭৯ টি বাস, ৩৩ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ৯৫ টি সিএনজি ও ৪০৪ টি মোটরসাইকেলসহ মোট ৯২৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৬০ টি বাস, ৮ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ১৫৫ টি মোটরসাইকেলসহ মোট ৪৫৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৮৪২ টি গাড়ি ডাম্পিং ও ৫০৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (১০ সেপ্টেম্বর ও ১১ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।




