রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৪০৬১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১০ টি বাস, ২ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৮১ টি মোটরসাইকেলসহ মোট ২১০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৭ টি বাস, ১০ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ৮৬ টি মোটরসাইকেলসহ মোট ১৫৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭ টি বাস, ১ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ২৫৩ টি মোটরসাইকেলসহ মোট ৫২৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২১ টি বাস, ৪৪ টি ট্রাক, ৪৯ টি কাভার্ডভ্যান, ৮৩ টি সিএনজি ও ২১৮ টি মোটরসাইকেলসহ মোট ৫২৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১ টি বাস, ৪ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৩৩ টি সিএনজি ও ৭৪ টি মোটরসাইকেলসহ মোট ২১৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৯ টি বাস, ২৫ টি ট্রাক, ৩৩ টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি ও ২০০ টি মোটরসাইকেলসহ মোট ৪৪০ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৬ টি বাস, ১২ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৬২ টি সিএনজি ও ২১৬ টি মোটরসাইকেলসহ মোট ৫২২ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৪৭ টি বাস, ৩০ টি ট্রাক, ৬৭ টি কাভার্ডভ্যান, ১৯১ টি সিএনজি ও ৫১৩ টি মোটরসাইকেলসহ মোট ১৪৭১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১০০০ টি গাড়ি ডাম্পিং ও ৫৫৮ টি গাড়ি রেকার করা হয়েছে।
বৃহস্পতিবার ও শুক্রবার (০১ ও ০২ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।





