রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৮৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩ টি বাস, ৩২ টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ১৫৬ টি মোটরসাইকেলসহ মোট ৩০৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৩ টি বাস, ১৫টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৩০ টি মোটরসাইকেলসহ মোট ১২২টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩ টি বাস, ১টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি ও ১১১ টি মোটরসাইকেলসহ মোট ২৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯ টি বাস, ৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৪৫ টি মোটরসাইকেলসহ মোট ২৩০টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ৩০ টি বাস, ১টি ট্রাক,৬টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৬৬ টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৯ টি বাস, ৭টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২৭টি সিএনজি ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ২৩১টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ১৩ টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১১টি সিএনজি ও ১৬ টি মোটরসাইকেলসহ মোট ৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৮ টি বাস, ৭টি ট্রাক,২টি কাভার্ডভ্যান, ৩০টি সিএনজি ও ৭৭ টি মোটরসাইকেলসহ মোট ১৬১টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৩৬টি গাড়ি ডাম্পিং ও ১১৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত বুধবার (২৯ অক্টোবর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।





