রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৭০৩ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯ টি বাস, ২ টি ট্রাক, ২৯ টি কাভার্ডভ্যান, ৫৯ টি সিএনজি ও ১৫৮ টি মোটরসাইকেলসহ সহ মোট ৩২৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪ টি বাস, ১৮ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ১৩১ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১ টি বাস, ৩ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ১২৮ টি মোটরসাইকেলসহ মোট ২৪২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৭ টি বাস, ৯ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ১৩৭ টি মোটরসাইকেলসহ মোট ২২৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৯ টি বাস, ১ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি ও ৮১ টি মোটরসাইকেলসহ মোট ২১৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪১ টি বাস, ৮ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ৮৮ টি মোটরসাইকেলসহ মোট ২৬৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৮ টি বাস, ১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ২৫ টি মোটরসাইকেলসহ মোট ১০৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২ টি বাস, ৩ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ১২৪ টি মোটরসাইকেলসহ মোট ১৯১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৯৬ টি গাড়ি ডাম্পিং ও ৮৭ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত রবিবার (০৯ নভেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।




