রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৭৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩ টি বাস, ৪ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ১৫৩ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫ টি বাস, ১৬ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৪৩ টি মোটরসাইকেলসহ মোট ১১৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯ টি বাস, ৮ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ৩৩ টি সিএনজি ও ১৫৯ টি মোটরসাইকেলসহ মোট ২৭৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৭ টি বাস, ১০ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১৮ টি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ১৬৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১১ টি বাস, ১ টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭ টি বাস, ১ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৫১ টি সিএনজি ও ৮৮ টি মোটরসাইকেলসহ মোট ২৫৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৮ টি বাস, ১টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৪৪ টি মোটরসাইকেলসহ মোট ১২৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬ টি বাস, ১ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ১০০ টি মোটরসাইকেলসহ মোট ১৫৪ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৭২ টি গাড়ি ডাম্পিং ও ২৫৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত (২৫ নভেম্বর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।





