গত দুইদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৬১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ১টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৪৭ টি মোটরসাইকেলসহ সহ মোট ১২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৯ টি বাস, ১টি ট্রাক, ৯ টি সিএনজি ও ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ১৫১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৯ টি বাস, ৪ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৬২ টি সিএনজি ও ১৬৯ টি মোটরসাইকেলসহ মোট ১৭৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১০ টি বাস, ৯ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ৮৬ টি মোটরসাইকেলসহ মোট ১৩৮ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭ টি বাস, ২ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ১৭৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬ টি বাস, ১৫ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ২৫ টি সিএনজি ও ২৪৩ টি মোটরসাইকেলসহ মোট ৩০০ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৯ টি বাস, ৭ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি ও ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ২২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩ টি বাস, ৩ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ১০ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১৫৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫২৩ টি গাড়ি ডাম্পিং ও ২১৩ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত মঙ্গলবার ও বুধবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

