রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৬৯১ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩ টি বাস, ২ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৪৩ টি মোটরসাইকেলসহ মোট ১০৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫ টি বাস, ৮ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৪২ টি মোটরসাইকেলসহ মোট ১০৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭ টি বাস, ২ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ১১৬ টি সিএনজি ও ২০৯ টি মোটরসাইকেলসহ মোট ৪৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৮ টি বাস, ২৪ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ২২ টি সিএনজি ও ৮০ টি মোটরসাইকেলসহ মোট ২৪৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩ টি বাস, ২ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজিসহ ৮৮ টি মোটরসাইকেলসহ মোট ১৭৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫ টি বাস, ৩ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজিসহ ১৩৮ টি মোটরসাইকেলসহ মোট ২৩১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৬ টি বাস, ১২ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ৪২ টি সিএনজি ও ৭৫ টি মোটরসাইকেলসহ মোট ২১৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩০ টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ৮ টি সিএনজি ও ২৯ টি মোটরসাইকেলসহ মোট ১৬৮ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৯৭ টি গাড়ি ডাম্পিং ও ১২৬ টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।




