গত দুইদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৭৬৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ২ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ সহ মোট ১০৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৫ টি বাস, ৪টি ট্রাক, ৩৩ টি সিএনজি ও ৯৯ টি মোটরসাইকেলসহ মোট ২০৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৪ টি বাস, ৪ টি ট্রাক, ২৯ টি কাভার্ডভ্যান, ২০৮ টি সিএনজি ও ৩৫৩ টি মোটরসাইকেলসহ মোট ৭১৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩০ টি বাস, ১৩ টি ট্রাক, ৩২ টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ৫০ টি মোটরসাইকেলসহ মোট ২৪৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭ টি বাস, ৪ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ৪৪ টি সিএনজি ও ১৩২ টি মোটরসাইকেলসহ মোট ২৭১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৬ টি বাস, ১৬ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ২৩৫ টি মোটরসাইকেলসহ মোট ৩৯০ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২২ টি বাস, ১৫ টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৫৯ টি সিএনজি ও ৯২ টি মোটরসাইকেলসহ মোট ২৭৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৩ টি বাস, ৪ টি ট্রাক, ৩৭ টি কাভার্ডভ্যান, ১০৮ টি সিএনজি ও ১৮১ টি মোটরসাইকেলসহ মোট ৫৬৬ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৬৬ টি গাড়ি ডাম্পিং ও ৩৬৪ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত বৃহস্পতিবার, শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।




