গত দুইদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৬৯৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭ টি বাস, ২ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি ও ৭৭ টি মোটরসাইকেল সহ মোট ১৬৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৩ টি বাস, ১৫ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৩৬ টি সিএনজি ও ১৫৩ টি মোটরসাইকেলসহ মোট ২৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৯ টি বাস, ২ টি ট্রাক, ৩২ টি কাভার্ডভ্যান, ১৭৩ টি সিএনজি ও ২৯০ টি মোটরসাইকেলসহ মোট ৬০৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৪ টি বাস, ১৬ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৮০ টি মোটরসাইকেলসহ মোট ১৯৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬ টি বাস, ৩ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৬৮ টি সিএনজি ও ১৭৪ টি মোটরসাইকেলসহ মোট ৩৫৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২৪ টি বাস, ১৬ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ৯৩ টি সিএনজি ও ৩৬৩ টি মোটরসাইকেলসহ মোট ৬০১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৭ টি বাস, ১০ টি ট্রাক, ১৩ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ৮৪ টি মোটরসাইকেলসহ মোট ২৫২ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৭ টি বাস, ১ টি ট্রাক, ৭ টি কাভার্ডভ্যান, ১৯ টি সিএনজি ও ৩৭ টি মোটরসাইকেলসহ মোট ২৫০ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫২৫টি গাড়ি ডাম্পিং ও ৩৩১ টি গাড়ি রেকার করা হয়েছে।
গত বৃহস্পতিবার, শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।




