রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৯২ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯ টি বাস, ২ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৭ টি সিএনজি ও ৩৮ টি মোটরসাইকেলসহ মোট ১১৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬ টি বাস, ৫ টি ট্রাক, ১ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৭৯ টি মোটরসাইকেলসহ মোট ১৩৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯ টি বাস, ১ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজি ও ১২৪ টি মোটরসাইকেলসহ মোট ২৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫ টি বাস, ১৩ টি ট্রাক, ১০ টি কাভার্ডভ্যান, ১৪ টি সিএনজি ও ৪০ টি মোটরসাইকেলসহ মোট ১২৮ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪ টি বাস, ৪ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ৩৫ টি সিএনজি ও ১১৮ টি মোটরসাইকেলসহ মোট ২২২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮ টি বাস, ১১ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ২৬ টি সিএনজি, ১২৬ টি মোটরসাইকেলসহ মোট ২৫৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯ টি বাস, ২ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ৩৭ টি সিএনজি ও ৮৮ টি মোটরসাইকেলসহ মোট ২৬১ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৪ টি বাস, ১০ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ৬৮ টি মোটরসাইকেলসহ মোট ২০৪ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৫১ টি গাড়ি ডাম্পিং ও ৩৪৮ টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।





