রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৩৭৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪ টি বাস, ১ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ২০ টি মোটরসাইকেলসহ মোট ৮১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১১ টি বাস, ৮ টি ট্রাক, ২৫ টি সিএনজি ও ১২৬ টি মোটরসাইকেলসহ মোট ২০৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৮ টি বাস, ১৯ টি কাভার্ডভ্যান, ৭২ টি সিএনজি ও ১৯৭ টি মোটরসাইকেলসহ মোট ৩৮২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫৭ টি বাস, ৪৫ টি ট্রাক, ৩৭ টি কাভার্ডভ্যান, ৪০ টি সিএনজি ও ১৩৯ টি মোটরসাইকেলসহ মোট ৪৩৩ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯ টি বাস, ৩ টি ট্রাক, ৯ টি কাভার্ডভ্যান, ১৫ টি সিএনজি ও ৬৫ টি মোটরসাইকেলসহ মোট ১৫২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯ টি বাস, ৬ টি ট্রাক, ১১ টি কাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি, ১৩৯ টি মোটরসাইকেলসহ মোট ২৯৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৫ টি বাস, ১ টি ট্রাক, ২৭ টি কাভার্ডভ্যান, ৮১ টি সিএনজি ও ১৭০ টি মোটরসাইকেলসহ মোট ৫০৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৮ টি বাস, ০৩ টি ট্রাক, ১৫ টি কাভার্ডভ্যান, ২৪ টি সিএনজি ও ৯৯ টি মোটরসাইকেলসহ মোট ৩২১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৫৭ টি গাড়ি ডাম্পিং ও ২১১ টি গাড়ি রেকার করা হয়েছে।
মঙ্গলবার (৩১ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।





