রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২১৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯ টি বাস, ৬ টি কাভার্ডভ্যান, ৯ টি সিএনজি ও ৫১ টি মোটরসাইকেলসহ মোট ১৩৭ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮ টি বাস, ১৩ টি ট্রাক, ৮ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৮০ টি মোটরসাইকেলসহ মোট ১৮৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০ টি বাস, ১৪ টি কাভার্ডভ্যান ও ১৩৮ টি মোটরসাইকেলসহ মোট ২৭০ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪২ টি বাসসহ মোট ৫০০ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩ টি বাস, ২ টি ট্রাক, ৬ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজিসহ মোট ১৩৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ২১ টি বাস, ১৯ টি ট্রাক, ১৭ টি কাভার্ডভ্যান, ২৭ টি সিএনজি, ১৮৮ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৪ টি বাস, ১৬ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি ও ১৯০ টি মোটরসাইকেলসহ মোট ৪২৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩১ টি বাস, ১২ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৪৭ টি মোটরসাইকেলসহ মোট ২০৪ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৭৮ টি গাড়ি ডাম্পিং ও ৩১৯ টি গাড়ি রেকার করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।





