রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৩০৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৯ টি বাস, ৭ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ২৪ টি মোটরসাইকেলসহ মোট ১১৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮ টি বাস, ২২ টি ট্রাক, ১৯ টি সিএনজি ও ৯৫ টি মোটরসাইকেলসহ মোট ১৯৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭ টি বাস ও ৪ টি ট্রাকসহ মোট ৩২২ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪৮ টি বাস, ২৭ টি ট্রাক, ৩৯ টি কাভার্ডভ্যান, ৪৭ টি সিএনজিসহ মোট ৪১৫ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১ টি বাস, ৭ টি কাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৬৩ টি মোটরসাইকেলসহ মোট ১৫৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৭ টি বাস, ১৩ টি ট্রাক, ৩৪ টি কাভার্ডভ্যান, ৩০ টি সিএনজি ও ১৯৫ টি মোটরসাইকেলসহ মোট ৪০৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩ টি বাস, ১৯ টি ট্রাক, ২০ টি কাভার্ডভ্যান, ২৮ টি সিএনজি ও ১৯৯ টি মোটরসাইকেলসহ মোট ৪৬৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৪৭ টি বাস, ২ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ১৬ টি সিএনজি ও ৫১ টি মোটরসাইকেলসহ মোট ২৩৬ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৯৮ টি গাড়ি ডাম্পিং ও ৩৩৬ টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।





