রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২০৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১১ টি বাস, ৮ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ৩৬ টি মোটরসাইকেলসহ মোট ১১৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯ টি বাস, ১৭ টি ট্রাক, ৮ টি সিএনজি ও ৯০ টি মোটরসাইকেলসহ মোট ১৬১ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১ টি বাস, ১ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ৫৯ টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ২৬৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫ টি বাস, ৩১ টি ট্রাক, ২৫ টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজিসহ ও ১০৪ টি মোটরসাইকেলসহ মোট ৩০৪ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১ টি বাস, ৩ টি ট্রাক, ১১ টি ক্যাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৫৬ টি মোটরসাইকেলসহ মোট ১৪৩ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৪ টি বাস, ১৯ টি ট্রাক, ৩৮ টি কাভার্ডভ্যান, ৪৫ টি সিএনজি ও ২২৪ টি মোটরসাইকেলসহ মোট ৪৭১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮ টি বাস, ১৫ টি ট্রাক, ১২ টি কাভার্ডভ্যান, ৩৯ টি সিএনজি ও ১৭৮ টি মোটরসাইকেলসহ মোট ৪৩২ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৫ টি বাস, ৩ টি ট্রাক, ১৪ টি কাভার্ডভ্যান, ২১ টি সিএনজি ও ৮৬ টি মোটরসাইকেলসহ মোট ৩১১ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৪৩৬ টি গাড়ি ডাম্পিং ও ৩০৬ টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।





