রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৪৪৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৩টি বাস, ২টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৬ টি সিএনজি ও ২৩ টি মোটরসাইকেলসহ মোট ৭৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৩ টি বাস, ১ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৬৭ টি সিএনজি ও ১৮৩ টি মোটরসাইকেলসহ মোট ৩৬১টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০ টি বাস, ২১ টি ট্রাক, ২৮ টি কাভার্ডভ্যান, ৭৭ টি সিএনজিসহ ও ১৭০ টি মোটরসাইকেলসহ মোট ৪২২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭ টি বাস, ১ টি ট্রাক, ৬ টি ক্যাভার্ডভ্যান, ১২ টি সিএনজি ও ৪২ টি মোটরসাইকেলসহ মোট ১১২ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৯ টি বাস, ৭ টি ট্রাক, ১৮ টি কাভার্ড ভ্যান, ৩৪ টি সিএনজি ও ৮৯ টি মোটরসাইকেলসহ মোট ২০৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯ টি বাস, ১১ টি ট্রাক, ১২ টি ক্যাভার্ডভ্যান, ৪৬ টি সিএনজি ও ১০৬ টি মোটরসাইকেলসহ মোট ৩১০ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১১০ টি বাস, ৮ টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ১০৫ টি সিএনজি ও ২৭৫ টি মোটরসাইকেলসহ মোট ৮০৫ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৬০৬ টি গাড়ি ডাম্পিং ও ৩৪৭ টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।





