রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২৭৯৯ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ৭ টি কাভার্ডভ্যান, ১৩ টি সিএনজি ও ৩৩ টি মোটরসাইকেলসহ মোট ১২৮ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫ টি বাস, ১২ টি ট্রাক, ১ টি ক্যার্ভাডভ্যান, ১৪ টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ১৬৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৫ টি বাস, ২ টি ট্রাক, ২৬ টি কাভার্ডভ্যান, ৬০ টি সিএনজি ও ১৯২ টি মোটরসাইকেলসহ মোট ৩৬৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৩ টি বাস, ২৬ টি ট্রাক, ২৩ টি কাভার্ডভ্যান, ৬৩ টি সিএনজিসহ ও ১৩৭ টি মোটরসাইকেলসহ মোট ৩৮৬ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৬ টি বাস, ৩ টি ট্রাক, ৯ টি ক্যাভার্ডভ্যান, ৩১ টি সিএনজি ও ৫৮ টি মোটরসাইকেলসহ মোট ১৭৯ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৪ টি বাস, ১৯ টি ট্রাক, ৩৬ টি কাভার্ড ভ্যান, ৩৮ টি সিএনজি ও ১৬১ টি মোটরসাইকেলসহ মোট ৩৫১ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৮ টি বাস, ১২ টি ট্রাক, ১৫ টি ক্যাভার্ডভ্যান, ৭৯ টি সিএনজি ও ১৫৭ টি মোটরসাইকেলসহ মোট ৪১২ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৯১ টি বাস, ২৮ টি ট্রাক, ৪৪ টি কাভার্ডভ্যান, ৯২ টি সিএনজি ও ২২৮ টি মোটরসাইকেলসহ মোট ৮১৪ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৬৯২ টি গাড়ি ডাম্পিং ও ৪২৯ টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।





