ডিএমপি নিউজঃ ৩১ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার ট্রাফিক উত্তর বিভাগের আওতাধীন বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচী পালন করা হয় । ছাত্র-ছাত্রীদের স্কুল সমূহের আশপাশ এলাকার গুরুত্বপূর্ণ ক্রসিংসমূহে সরজমিনে পরিদর্শন করানো হয়। কর্মসূচিতে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিরাপদে রাস্তা পারাপার সম্পর্কে বাস্তব ধারনা দেয়া হয়।
অতিঃ উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান) এবিএম জাকির হোসেন এর উপস্থিতিতে রাজধানীর আমতলী ওয়েলফেয়ার স্টাফ কোয়াটার্স সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং সহকারী পুলিশ কমিশনার (বাড্ডা-ট্রাফিক জোন) মোঃ আব্দুল্লাহ আল মামুন এর উপস্থিতিতে দি ক্রেডিট স্কুল বাড্ডার ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকদের নিয়ে ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে রাস্তা পারাপারে ফুটওভার ব্রীজ ব্যবহার, জ্রেবা ক্রসিং ব্যবহার, বাস স্টপেজ ব্যবহার, সড়ক দুর্ঘটনার কারণ, যানজটের কারণ, সড়ক দুর্ঘটনা ও যানজট নিরসনে করনীয় ইত্যাদি বিষয়ে ছাত্র-ছাত্রীদের অবহিত করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের কৌশল এবং নিরাপত্তা সম্পর্কে সরজমিনে বাস্তব ধারনা দেয়া হয়। ভবিষ্যতেও এই ধরণের কর্মসূচী অব্যাহত থাকবে।




