ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মামলা সংক্রান্ত বিষয়ে গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আগামী ১০ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন করা হবে ।
স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লালবাগ বিভাগ (ডিএমপি) এর কার্যালয় (সংক্ষিপ্ত বিচার আদালত) থেকে জারিকৃত এক বিজ্ঞপ্তিতে এই আদেশ দেওয়া হয়।
যেসব আসামির বিরুদ্ধে এই নির্দেশনা জারি করা হয়েছে, তাদের নাম, ঠিকানা, সংশ্লিষ্ট মামলার নম্বর ও ধারা জানতে পাতা-১, পাতা-২ ও পাতা-৩ এ ক্লিক করুন।





