ডিএমপি নিউজ: আজ ১৫ এপ্রিল ২০২০ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মঈন উদ্দিন প্রাণঘাতী করোনা (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এই মহৎপ্রাণ চিকিৎসক নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত মানুষকে চিকিৎসাসেবা দিয়ে গেছেন। তাঁর এই আত্মত্যাগ দেশ ও জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।
ডাঃ মোঃ মঈন উদ্দিন এর মত একজন সম্মুখ যোদ্ধার এই অকাল প্রয়াণে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), পুলিশ সুপার, নারায়ণগঞ্জ জেলা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।





