ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ইমরান জাকারিয়াকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা-রমনা বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫ খ্রি.) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।





