ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে সহকারী-পুলিশ কমিশনার ( এয়ারপোর্ট জোন) পহন চাকমাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( ট্রাফিক-লালবাগ বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পশ্চিম) পারভেজ রানা, পিপিএম-কে সহকারী পুলিশ কমিশনার ( এয়ারপোর্ট জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬ খ্রি.) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।





