ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার নয়জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা জোন) মো. আকরামুল হাসানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড) ওয়ারী বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তরা জোন) আহম্মদ আলীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড) উত্তরা বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (রমনা জোন) মীর আসাদুজ্জামান , বিপিএমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সেকেন্ড ইন কমান্ড) রমনা বিভাগ হিসেবে পদায়ন করা হয়েছে। সহকারী-পুলিশ কমিশনার (তেজগাঁও শিল্পাঞ্চল জোন) রব্বানী হোসেনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (রমনা জোন) হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া সহকারী পুলিশ কমিশনার (খিলগাঁও জোন) মো. আল আমিন সরকারকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তরা জোন) হিসেবে পদায়ন করা হয়েছে। সহকারী পুলিশ কমিশনার (সবুজবাগ জোন) মীর মুহসীন মাসুদ রানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা জোন) হিসেবে পদায়ন করা হয়েছে ।
অপরদিকে সহকারী-পুলিশ কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণ) মো. আতাহারুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার (তেজগাঁও জোন) এবং সহকারী-পুলিশ কমিশনার ( পেট্রোল মিরপুর) মো. আসলাম সাগরকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) সেইসাথে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) মির্জা মো. সাইজুদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-কোতোয়ালী জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
রবিবার (১৫ মার্চ ২০২৬) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এসব পদায়ন করা হয়।




