ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল কাদেরকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে সহকারী পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) মোঃ ওমর আলীকে সহকারী পুলিশ কমিশনার ( ট্রাফিক-তেজগাঁও) ও সহকারী পুলিশ কমিশনার ( ট্রাফিক-তেজগাঁও) অনীশ কীর্ওনীয়াকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-কোতোয়ালি) হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬ খ্রি.) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।




