ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: জাহিদুল ইসলামকে ডিএমপির মেট্রো ইন্টেলিজেন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( ইন্টেলিজেন্স এন্ড এনালাইসিস), ডিএমপির মেট্রো ইন্টেলিজেন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( ইন্টেলিজেন্স এন্ড এনালাইসিস) মো: বকুল হোসেনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ) এবং সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শিরিন আক্তারকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( গোয়েন্দা-রমনা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এসব পদায়ন করা হয়।




