ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ) মোঃ খালিদ বোরহানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিএমপি ড্রাইভিং ট্রেনিং স্কুল) পশ্চিমাঞ্চল পুলিশ লাইনস্ হিসেবে পদায়ন করা হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এসব পদায়ন করা হয়।




