ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের দুই পৃথক আদেশে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ মুশফিকুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-রমনা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার দিল আশরাফী লতিফকে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-সাইবার সাপোর্ট সেন্টার) ও সহকারী পুলিশ কমিশনার মোহাঃ মামুন অর রশীদকে ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল- ২ ডেমরা) হিসেবে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬ খ্রি.) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত দুই পৃথক আদেশে এই পদায়ন করা হয়।




