ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের পৃথক আদেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক তেজগাঁও) তানিয়া সুলতানা পিপিএমকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিঅ্যান্ডআর) হিসেবে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মেইনটেন্যান্স) এহসানুল কামরান তানভীরকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক তেজগাঁও) হিসেবে পদায়ন করা হয়েছে।
অপরদিকে, সহকারী-পুলিশ কমিশনার (পেট্রোল কোতয়ালী) অনীশ কীর্ত্তনীয়াকে সহকারী পুলিশ কমিশনার (পরিবহন) হিসেবে, সহকারী পুলিশ কমিশনার সুদীপ্ত কুমার বিশ্বাসকে সহকারী পুলিশ কমিশনার (ইকুইপমেন্ট) হিসেবে, সহকারী পুলিশ কমিশনার ফেরদৌস মেহবুবকে সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল কোতয়ালী) হিসেবে, সহকারী পুলিশ কমিশনার (পরিবহন) মুশফিকুর রহমান তুষারকে সহকারী-পুলিশ কমিশনার (চকবাজার জোন) হিসেবে, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-পল্লবী জোন) তানিয়া সুলতানাকে সহকারী-পুলিশ কমিশনার (উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন) হিসেবে, সহকারী পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট) শেখ সুরাইয়া উর্মিকে সহকারী-পুলিশ কমিশনার (পিওএম- পশ্চিম) হিসেবে, সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) মোঃ মাহফুজার রহমানকে সহকারী-পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা-১) হিসেবে, সহকারী পুলিশ কমিশনার (নারী পুলিশ) নুসরাত ইয়াছমিন তিসাকে সহকারী-পুলিশ কমিশনার (ট্রাফিক-পল্লবী জোন) হিসেবে, সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে সহকারী-পুলিশ কমিশনার (পেট্রোল-ক্যান্টনমেন্ট) হিসেবে এবং সহকারী পুলিশ কমিশনার মোঃ সাকিলুর রহমানকে সহকারী-পুলিশ কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম) হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে এসব পদায়ন করা হয়।





