ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আনিছুর রহমানকে অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫ খ্রি.) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।





