ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার তিনজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ডিএমপির পিওএম-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহমুদুল কবীরকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ), ডিএমপির এইচআরডি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাসুদ রানাকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ) ও ডিএমপির (ট্রাফিক-অ্যাডমিন, প্লানিং অ্যান্ড রিসার্চ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোছাঃ লিজা বেগমকে উপ-পুলিশ কমিশনার (উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এসব পদায়ন করা হয়।




