ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাগণ হলো- ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটি-রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নূরে আলমকে উপ-পুলিশ কমিশনার সুপ্রীম কোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগ , প্রটেকশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বিপিএমকে উপ-পুলিশ কমিশনার পিওএম-দক্ষিণ, সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব খন্দকার খালিদ বিন নূরকে উপ-পুলিশ কমিশনার পিঅ্যান্ডআর বিভাগ, পিঅ্যান্ডআর বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী মইনউদ্দিনকে উপ-পুলিশ কমিশনার পরিবহন বিভাগ, পরিবহন বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মাদ আহাদুজ্জামান মিয়াকে উপ-পুলিশ কমিশনার এইচআরডি বিভাগ, সাইবার সার্পোট সেন্টার-ডিবির ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহরিয়ার আলমকে ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।
৩০ এপ্রিল ও ০৪ মে, ২০২৬ ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স এর পৃথক দুই অফিস আদেশে এসব বদলি করা হয়।




