ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ছয় কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মোঃ আমীর খসরুকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ), ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মতিঝিল বিভাগ) দেওয়ান জালাল উদ্দিন চৌধুরী পিপিএম কে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ), ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ) মোঃ শাহজাহান হোসেন পিপিএম কে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা বিভাগ), ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তরা বিভাগ) মোঃ আনোয়ার সাঈদকে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-গুলশান বিভাগ), ডিএমপির উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-গুলশান বিভাগ) মোঃ শাহরিয়ার আলী বিপিএম কে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোঃ রবিউল হাসানকে উপ-পুলিশ কমিশনার (লজিস্টিকস্) হিসেবে পদায়ন করা হয়েছে।
সোমবার ( ৬ জুলাই ) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এসব পদায়ন করা হয়।





