ডিএমপি নিউজঃ ব্যস্ততম ঢাকার কে কার আগে ছুটবে তারই যেন প্রতিযোগিতা। ছুটে চলার এই জীবনে কেউ একটু আগে যেতে কেউ আবার অনিচ্ছায় ভাঙছেন ট্রাফিক আইন। কিন্তু তৎপর রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ব্যবস্থা গ্রহন করেছে ডিএমপি।
অভিযানকালে ৫২,৩৫,০৫০ টাকা জরিমানাসহ ৬১৯৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগ। এ সময় ট্রাফিক অভিযানে ডাম্পিং করা হয়েছে ৩৮টি গাড়ি আর রেকার করা হয়েছে ৯২৬টি।
ট্রাফিক বিভাগ সূত্রে আরো জানানো হয়, ব্যস্ততম রাজধানীর বিভিন্ন এলাকার অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন ভঙ্গের কারণে ২১৬০ টি মোটরবাইকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। করেছেন জরিমানাও। আর আটক করা হয়েছে ১১০ টি মোটর সাইকেল।
শুধু মোটরবাইকারদের বিরুদ্ধে নয় হাড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে ১০৭, হুটার বা বিকনলাইট ব্যবহারের জন্য ৯ টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ট্রাফিক বিভাগ। ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ স্টিকার লাগানোর জন্য ২টি গাড়ি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ২০ টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর গাড়ি চালানোর সময় মোবাইল বা এয়ারফোন ব্যবহার করার জন্য ৩০ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৩৯৬টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১৭ সেপ্টেম্বর, ২০১৮ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়। অব্যাহত থাকবে এই অভিযান।




