ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-এডমিন এন্ড লজিস্টিকস বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলামকে গেন্ডরিয়া থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি ২০২৩) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।





