ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তারা হলো- ঢাকা মেট্রোপলিটন পুলিশের শ্যামপুর থানার অফিসার ইনচার্জ এম এ রউফ খান কে ডিএমপির গোয়েন্দা বিভাগে, রুপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ কে ডিএমপির গোয়েন্দা বিভাগে, লাইনওআর এর মোঃ নোমান হোসেন কে অফিসার ইনচার্জ রুপনগর থানা, লাইনওআর এর মুহম্মদ মাহবুবুর রহমান কে অফিসার ইনচার্জ তেজগাঁও শিল্পাঞ্চল থানা, তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান কে অফিসার ইনচার্জ শ্যামপুর থানা হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এ পদায়ন করা হয়।




