ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
১০ নভেম্বর, ২০২০ ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
বদলিকৃত কর্মকর্তাগণ হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের লাইনওআরে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক তাসলিমা আক্তারকে উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগে এবং লাইনওআরে কর্মরত শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক এ কে এম বানিউল আনামকে কল্যাণ ও ফোর্স বিভাগে বদলি করা হয়েছে।




