ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে সহকারী পুলিশ কমিশনার পারভেজ রানা পিপিএমকে সহকারী পুলিশ কমিশনার উত্তরা বিভাগের (পেট্রোল- উত্তরা পশ্চিম) ও সহকারী পুলিশ কমিশনার মির্জা মোঃ সাইজুদ্দিনকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মোহাম্মদপুর জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর ২০২৫ খ্রি.) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।





