ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তারা হলো- ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাপ্লাই বিভাগের সহকারী পুলিশ কমিশনার সৈয়দ মারুফ আল-রাজীকে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক-কোতয়ালী জোন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার শাহিবুল ইসলামকে পিওএম-পূর্ব বিভাগকে পদায়ন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।




