ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তারা হলো- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (পেট্রোল-রমনা) রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার ইসফাকুল কবির সরকারকে সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-মহাখালী জোন) ট্রাফিক-গুলশান বিভাগে ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার সৌমিক হাসানকে (পেট্রোল-রমনা) রমনা বিভাগে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার (০৯ জুন) ডিএমপির কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বিপিএম-সেবা স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।





