ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
পদায়নকৃত কর্মকর্তা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটি-এডমিন এন্ড লজিস্টিকস্ বিভাগ) মুঈদ মোহাম্মদ রুবেলকে পিওএম- পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসাইনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক-ওয়ারী বিভাগের যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ আকতারুজ্জামানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে আরেক আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার ফারজানা হককে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক-রমনা বিভাগের ট্রাফিক-ধানমন্ডি জোন হিসেবে ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহেল বাকীকে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক-ওয়ারী বিভাগের ট্রাফিক-যাত্রাবাড়ী জোন হিসেবে পদায়ন করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি স্বাক্ষরিত দুই আদেশে এ পদায়ন করা হয়।





